আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:০২

যশোরে ট্রেনের ধাক্কায় পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় যশোরের অভয়নগর উপজেলায় রকেট ট্রেনের ধাক্কায় মো. জিসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার সকালে আকিজ জুট মিলের পাশে রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 
নিহত মো. জিসান উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার আবদুল হামিদ টিএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসএসসি পরীক্ষার্থী জিসান মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক শাহীনুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় আহত জিসান হাসপাতালে আনার পথেই মারা যায়। 

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. বুলবুল হোসেন জানান, সকাল ১০টার পর যশোরগামী রকেট ট্রেনের ধাক্কায় জিসানের মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->