আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:০২

যশোরে ডাকাতির ঘটনায় আরো ১ ডাকাত দলের সদস্য আটক।

যশোর শহরতলীর খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসায় চুরির সাথে জড়িত চক্রের আরেক সদস্য শাকিল হোসেনকে (২৯) আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে শাকিল হোসেন (২৯)কে সদর উপজেলার কৃষ্ণবাটির নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবুল কালামের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, শাকিলকে আটকের পর তার কাছ থেকে খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসা থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে ১টি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটক শাকিল হোসেনকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

উল্লেখ্য, মহিবুর রহমান গত ১ ডিসেম্বর খোলাডাঙ্গার বাসায় তালা দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে নগদ টাকা ও সোনার অলঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মহিবুর রহমান কোতয়ালি থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশ গত ১১ জানুয়ারি নানা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ২ ভরি ১০ আনার সোনার অলঙ্কার ও বিভিন্ন মালামালসহ ৪ জনকে আটক করে। সর্বশেষ রোববার শাকিল হোসেন নামে চোরচক্রের আরও ১ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->