আজ - শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:২৮

যশোরে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মান্নান আটক।

যশোরে নাশকতা মামলায় অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ চারজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটক অন্যরা হলেন,আমডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে সাজ্জাত আলী, ধোপাধী গ্রামের সালামের ছেলে সাজিদ মাহমুদ ও আমডাঙ্গা গ্রামের মৃত সমর আলীর ছেলে আহাদুল শেখ।

অভয়নগর থানা পুলিশ জানায়, আটককৃতরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যা তদন্তে প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের ২০২৪ সালের ১০ ডিসেম্বরের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->