আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:০২

যশোরে মটর সাইকেল দুর্ঘটনায় ১জন নিহত।

যশোরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটায় শংকরপুরস্থ যশোর কলেজের সামনে। নিহত লিমন মুড়লি মোড়ের ওসমানের ছেলে ও আহত ইউসুফ একই এলাকার লালুর ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানিয়েছেন, লিমন ও ইউসুফ মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে মুখোমুখি ধাক্কা দেয়। এতে লিমন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দীন জানান, হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে লিমনের। এছাড়া ইউসুফের শরীর দিয়ে অতিরিক্ত রক্ষক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->