আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:০৭

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে শিশু অসুস্থ।

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে তিন বছরের এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার পলিথিন ব্যবসায়ী সিরাজুল ইসলামের (৫৫) বাড়িতে পলিথিনের সঙ্গে মেয়াদোত্তীর্ণ চিপস মজুত করে রাখা ছিল। সেখানেই খেলা করতে গিয়ে শিশু, একই এলাকার শাহজামালের ছেলে আজিম হোসেন (৩) ভুলবশত ওই চিপস খেয়ে ফেলে। খাওয়ার কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা বেলা প্রায় পৌনে পাঁচটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শিশুটির বাবা শাহজামাল জানান, “আমার ছেলে হঠাৎ করে বমি ও অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি ওখানে রাখা পুরনো চিপস খেয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->