আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৫৮

যশোরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ ৪ জন আটক।

অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম।

আটককৃতরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার গোলাম মোস্তফার ছেলে মতিয়ার রহমান (৫৫), ধোপাদী গ্রামের উত্তর গাজীপাড়া এলাকার মোজাফ্ফর সরদারের ছেলে ফিরোজ আহমেদ (২৬), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে তরিকুল শেখ (৩০) ও মডেল কলেজ এলাকার মৃত শাহ আলম খন্দকারের ছেলে মো. মিজানুর রহমান (২৫)।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানান, মঙ্গলবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার নওয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ, তরিকুল শেখ ও মিজানুর রহমানকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটক চারজনের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৬টি মোবাইল ফোন।

এ ব্যাপারে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->