আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:০০

যশোরে সোয়া চার লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় দুইজন আটক

সোয়া চার লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আকরামুজ্জান অনিক (২৪) ও খায়রুল ইসলাম মিলন ওরফে আশাকে (৩৩) আটক করেছে যশোর পুলিশ।

সোয়া চার লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আকরামুজ্জান অনিক (২৪) ও খায়রুল ইসলাম মিলন ওরফে আশাকে (৩৩) আটক করেছে যশোর পুলিশ।

যশোর কোতোয়ালী থানার এসআই বিমান তরফদার সোমবার ভোর রাতে বিরামপুর  থেকে তাদের আটক করেন।

আটক অনিক বিরামপুর গাবতলার কাদের’র ছেলে ও মিলন ওরফে আশা একই এলাকার মৃত আজিজুলের ছেলে।

যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জান জানান, গত ১৬ জুন দুপুর বেলা শহরের পুরাতন কসবা বিবি রোডের বিল্লাল হোসেন নগদ চার লাখ ২৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে আসছিলো ঝিকরগাছা থেকে। নতুনহাট তেল পাম্পের সামনে পৌছালে অনিক ও আশাসহ কয়েকজন মিলে মোটরসাইকেল দাড় করিয়ে বিল্লালের কাছে থাকা সোয়া চার লাখ টাকা ছিনতাই করে নেয়। উক্ত ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->