
যশোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হোসাইন জামতলা বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিল। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।