আজ - রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

যশোর চৌগাছায় ইজিবাইক উলটে প্রান গেলো ১ যুবকের।

যশোরের চৌগাছায় উল্টে যাওয়া ইজিবাইকের চাপায় ইমরান হোসেন (২৮) নামে একযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টার দিকে উপজেলার মুক্তাদাহ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হান হোসেনের ছেলে। জানা গেছে, ইমরান হোসেনসহ কয়েকজন যাত্রী ইজিবাইকে চড়ে চৌগাছা উপজেলা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মুক্তাদাহ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এসময় ইজিবাইকের চাপায় ইমরান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোরে রেফার্ড করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে ইমরান মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় ইমরানের অবস্থা আশঙ্কাজনক ছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->