আজ - বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৩৯

যশোর চৌগাছা ভারত সীমান্তে হাওরে মিললো রামনগরের যুবক জিদনির দেহ।

যশোরের চৌগাছা সীমান্ত এলাকার একটি হাওর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ৭টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর মাসিলা বিওপি এলাকা সংলগ্ন হাওরের পানিতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে মাসিলা বিওপির কমান্ডার টহল দলসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের সহায়তায় বিজিবি লাশটি উদ্ধার করে। প্রথমে লাশটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা হলেও পরবর্তীতে আত্মীয়-স্বজনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয় মরদেহটি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের গ্রামের জিদনির। তিনি রামনগরের রবিউল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা ভারতে চলে যান। জিদনির নানার বাড়ি যশোর সদরের রাজারহাট এলাকায়। প্রায় ছয় বছর ধরে তিনি মায়ের সঙ্গে ভারতে বসবাস করছিলেন বলে স্বজনরা জানান।

স্বজনদের ভাষ্যমতে, গত ১২ তারিখ থেকে জিদনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন হাওরের পানিতে একটি লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ও পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হলে ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের ফুপু মনিরা আক্তার তামান্না চৌগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->