আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:২৫

যশোর জেনারেল হসপিটাল থেকে আবারো মহিলা চোর আটক।

যশোর জেনারেল হাসপাতাল থেকে এক নারীর কাছ থেকে মোবাইল ফোনসেট চুরি করার সময় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সেলিনা খুলনার নতুন বাজার চর মসজিদ গলির মোকাম গাজীর স্ত্রী।

কোতয়ালি থানার এসআই মিনারা আলম জানিয়েছেন, গত বুধবার সকালে এক নারী তার দুই ছেলে মেয়েকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে যান ডাক্তার দেখানোর জন্য। সকাল পৌনে ১১টার দিকে বর্হিবিভাগের ১৫ নম্বর রুমের সামনে সেলিনা গিয়ে হট্টোগোল মতো করতে থাকে। এরপর তার ভ্যানেটি বাগের হাত ঢুকিয়ে দুটি মোবাইল ফোনসেট উঠিয়ে নেয়ার চেষ্টা করে। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। এবং ফোনসেট দুইটি জব্দ করে। পরে পুলিশে সংবাদ দিলে তিনি গিয়ে সেলিনাকে আটক করেন। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->