আজ - শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৪৬

যশোর ডিবি’র অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

এক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর।

ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৭:০৫ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন রামনগর কলুপাড়া সাকিনস্থ জনৈক শহিদুল এর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতামৃত- রাজ্জাক মোল্লা, (২) মোঃ আঃ রহমান রাজু (২০), পিতা- মোঃ শহিদুল ইসলামউভয়সাং- রামনগর পুকুরকূল, থানা-কোতয়ালী, জেলা-যশোরদের ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০,০০০/= (ত্রিশ হাজারে) টাকা।এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->