আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৫৪

যশোর ডিবি পুলিশের অভিযানে ৬ বাইক চোর আটক ৪ টি বাইক উদ্ধার।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এএসআই রঞ্জন কুমার বসু ও এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল বুধবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করে।

শহিদের দেওয়া তথ্য অনুযায়ী, পরে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন হোসাইন (৩৮), লিটন মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়। এরপর কালনা ঘাট এলাকা থেকে চক্রের আরও দুই সদস্য আকাশ সরদার (২৭) ও মো. শাকের (২২) কে আটক করা হয়।

আকাশ সরদারের কাছ থেকে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল এবং গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ডিবি ওসি মনজুরুল হক ভূঁঞা জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলা থেকে চুরি করে মোটরসাইকেল পাচার করত।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->