আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:১১

যশোর বেনাপোল সড়কে প্রান গেলো বাইক চালকের।

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় পড়ে ঢাকা-সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস । শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছায় গাজীর দরগাহ এলাকায় দরগাহ ফিলিং স্টেশনের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে।
এ ঘটনায় বুলু মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাসের চালক শামসুর রহমান ও মোটরসাইকেল আরোহী ডুমদিয়া জামে মসজিদের ইমাম আহসান কবীর (২৮)। নিহত পথচারী বুলু মিয়া গাজির দরগাহ এলাকার মাওলানা হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন নামের ঢাকা মেট্রো-ব ১৫-৩৫৪০ নম্বর এর একটি এসি বাস দ্রুত গতিতে আসছিল। গাজীর দরগাহ পাম্পের সামনে পৌঁছালে রাস্তা ক্রস করে পার হতে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওই মোটরসাইকেলকে আঘাত করে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সজোরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, বাস দুর্ঘটনায় একজন পথচারী মারা গেছেন। বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয় জনগণ বাকী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->