আজ - শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:০০

যশোর মনিরামপুরে প্রবাসীর স্ত্রী শিশু সন্তান সহ লাপাত্তা।

যশোরের মণিরামপুর উপজেলায় ৫ বছরের শিশুসহ এক প্রবাসীর স্ত্রীকে খুজে পাওয়া যাচ্ছে না। উপজেলার চাকলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী আশা খাতুন (২২) ও শিশু কন্যা আরোহি জান্নাত (৫) গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পার্শ্ববর্তী পারখাজুরা গ্রামের এক যুবকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে। নিখোঁজ গৃহবধূর মা নূর জাহান বেগম বাদী হয়ে মণিরামপুর থানাতে একটি লিখিত অভিযোগ করেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মা ও শিশুর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে চাকলা গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আশা খাতুনের। প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে মনিরুল ইসলাম মালয়েশিয়ায় যান। স্বামী বিদেশে থাকার সুযোগে পারখাজুরা গ্রামের তপন দাসের ছেলে কৌশিক (২১) মোবাইল ফোনে আশার সঙ্গে যোগাযোগ গড়ে তোলে এবং তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে আশা খাতুন তার শিশু কন্যাকে নিয়ে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাজগঞ্জ বাজার এলাকা থেকে কৌশিক ও তার সহযোগীরা মা ও শিশুকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

নিখোঁজ আশার মা নূর জাহান বেগম বলেন, আমার জামাই বিদেশে রক্ত পানি করে টাকা পাঠায়, আর এই সুযোগে আমার মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে। আমার পাঁচ বছরের নাতনি আর মেয়েকে জীবিত ফেরত চাই। তারা কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরেও তিনি সঠিক সহায়তা পাচ্ছেন না।

মণিরামপুর থানায় দায়ের করা অভিযোগে কৌশিক ছাড়াও তার বাবা তপন দাস (৫০) এবং অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->