আজ - বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৫৩

যশোর শার্শায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ

যশোরের শার্শার সীমান্তবর্তী গোগা ইউনিয়নের আমলাই গ্রামে গলায় ধারালো দা ধরে ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ বলছে ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে ঘটলে, আমরা জেনেছি শনিবারে। ধর্ষক ঈমাম হোসেন(২৮) উপজেলার আমলাই গ্রামের আমির হোসেনের ছেলে।নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তার শাশুড়ি স্থানীয় গ্রামবাসীর কাছে বলেছেন,গত বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ পাশে মাহফিল শুনতে যাই।

বউমা অসুস্থতা বোধ করার সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে শুয়ে ছিল।রাত ১০টার দিকে অভিযুক্ত ঈমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেংগে ফেলে পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে।এসময় সে আমার বউমার গলায় ধারালো দা ধরে জীবনের শেষ করে দেবে এই ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃবধুর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করলে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিই।

শার্শা থানার ওসি শেখ মোঃ মনিরুজ্জামান বলেন,ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। ঘটনাটি জানার সাথে সাথে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়ি পাঠিয়েছি এবং তাদের আইনগত সকল সহযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বস্ত করার পর তারা এখন থানায় এসেছিল অভিযোগ করে গেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->