আজ - রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:২৪

যশোর সদর হসপিটালে রুগির স্বজনদের হাতে দালাল আটক।

যশোরে রোগ পরীক্ষা ও ওষুধ বাবদ ৬ হাজার ৭০০ টাকা হাতানোর চেষ্টাকালে পিয়ারলেস ডায়াগস্টিক সেন্টারের দালাল ওলিয়ার রহমানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। ওলিয়ার ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ভাড়াটিয়া। জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে শাহীন হোসেন (২৫) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। তার চিকিৎসায় ওষুধ ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার জন্য স্বজনদের ভুল বুঝিয়ে পিয়ারলেস ডায়াগনিস্টক সেন্টারে নিয়ে যান দালাল ওলিয়ার। এ সময় পরীক্ষা নিরীক্ষার নামে ২৩শ’ ও ওষুধ বাবদ ৪৪শ’ টাকা বিল করে। প্রতারণার বিষয়টি বুঝতে ভুক্তভোগী সোহেল রানা উপস্থিত লোকজনের সহায়তায় দালাল ওলিয়ারকে আটক করেন। পরে যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করা হয়। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, দালাল ওলিয়ারকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->