আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:০৫

যশোরে ১ শত টাকা না দেওয়ার মায়ের উপরে অভিমান করে চলে গেলো একমাত্র ছেলে রুদ্র।

যশোর শহরের বেজপাড়া এলাকায় মায়ের ওপর অভিমান করে রুদ্র (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের রানার অফিস রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুদ্র ওই এলাকার সাধন বসুর ছেলে এবং স্থানীয় টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে রুদ্র তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করে সে নিজ ঘরের ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->