আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:২২

রামনগরে ৫ নং ওয়ার্ডে লাইফের মানবিক সহায়তা প্রদান।

মুনতাসির মামুন ।। সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।

এই হতদরিদ্র মানুষদের মধ্যে নিজ উদ্দ্যোগে খাবার সামগ্রী নিয়ে পূর্বের মত হাজির হলেন যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহমুদ হাসান লাইফ ।

আজ শুক্রবার বিকালে রামনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে চাল, ডাল, পিঁয়াজ , আলু , তেল , সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিজ হাতে হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছেন।

লাইফ বলেন, আমার উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

লাইফ আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য যশোর সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহমুদ হাসান লাইফ রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->