আজ - রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:২৭

সাতক্ষীরায় নারীর দেহ থেকে অস্ত্র উদ্ধার আটক-২

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অস্ত্র বহনকারী নারীসহ দু’জনকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাসপাতাল রোড থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা গোপনে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে অস্ত্র নিয়ে কয়েকজন চোরাকারবারী কলারোয়া উপজেলা সদরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল এলাকায় ওৎ পেতে থাকে। এরপর সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান। আটক করা হয় ওই দু’জনকে। এ ঘটনায় কলোরোয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->