আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৩৫

সাপাহারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী আশিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীধরবাটি পলাশ ডাঙ্গাগ্রামে এই ঘটনাটি ঘটেছে। আশিক ওই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে বাড়ির সামনে খেলা করছিল আশিক। সে সময় পরিবারের সদস্যরা বাড়ির কাজ করছিলেন। এমতাবস্থায় কোন এক সময় আশিক সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। সকাল সাড়ে নয়টার দিকে লোকজন খোঁজাখুঁজি করে শিশুকে না পেয়ে পুকুরের জাল নামায়। এক সময় জালে ডুবন্ত শিশুটি উঠে আসে।

উপজেলার গোয়ালা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মুকুল জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল-হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খানজাহান আলী 24/7 নিউজ / মো:ইমরান ইসলাম ,নওগাঁ প্রতিনিধি (শিক্ষানবিশ)

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->