আজ - শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:৩৯

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে দুই বন্ধু সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে প্রবল স্রোতের টানে তানজিদ আহাম্মেদ উৎস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন খুলনা থেকে আসা ডুবুরিরা।
নিহত উৎস গাংনী উপজেলার ফজলুল হকের ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহানকে (১৬) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাজাহান আলী জানান, প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হওয়ায় খুলনা থেকে ডুবুরি চাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিখোঁজের মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী থেকে তানজিদ আহাম্মেদ উৎস ও বোরহান নামে দুই কিশোর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে বেড়াতে এসে সেলফি তুলতে যায়। সেলফি তোলার সময় উৎস পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় স্রোতের টানে নিখোঁজ হয় উৎস। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনার ডুবুরি দলকে খরব দেয়। খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দলের একটি টিম উদ্ধার কাজ শুরু করেন। ঘণ্টাব্যাপী চেষ্টার পর উৎস’র মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, দুই বন্ধু মিলে ওই স্থানে ছবি ও সেলফি তোলার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় উৎস।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->