আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৭:৪৪

প্রি পেইড মিটারের শর্ট কোড লিস্ট ও ব্যবহারের বিস্তারিত

খান জাহান আলী 24/7 নিউজ : সম্প্রতি যশোর জেলা ডিজিটাল মিটারের আওতায় এসেছে। এ অঞ্চলের মানুষের মনে এ মিটার সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর পাবেন খান জাহান আলী 24/7 নিউজে। জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্য।

প্রিপেড ডিজিটাল মিটারে প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা। বাকি ২০৮ টাকার মধ্যে যথাক্রমে প্রথমেই মিটারের সাথে পাওয়া ১০০ টাকা,  ডিমান্ড ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে), মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার কাটবে), সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার), বাকি টাকা সরকারি ভ্যাট ( মোট টাকার ৫%)৫।

এক্ষেত্রে আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->