আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:২৬

যশোর চুড়ামনকাঠি বাজারে অভিভাবকহীন ৪ বছরের ২ শিশুকে পাওয়া গেছে।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে আজ সকালে অভিভাবকহীন অবস্থায় আনুমানিক সাড়ে তিন থেকে চার বছর বয়সী এক মেয়ে ও এক ছেলেশিশুকে পাওয়া গেছে। মেয়েটির নাম তাকিয়া বলে জানা গেলেও শিশু দুটি নিজেদের ঠিকানা কিংবা পরিবারের পরিচয় জানাতে পারছে না।

স্থানীয়রা শিশু দুটিকে বাজারে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখে কাছে ডেকে নাম-ঠিকানা জানার চেষ্টা করেন। পরে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে চৌগাছা রোডের বাগডাঙ্গা গ্রামের মঈনের চায়ের দোকানে রাখা হয়।
খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই নিজামুল ইসলাম অন্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করছেন। এএসআই নিজামুল ইসলাম জানান, শিশু দুটির পরিচয় শনাক্তে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং তারা নিরাপদে রয়েছে।

কেউ তাদের পরিচয় বা পরিবারের সন্ধান পেলে জরুরি ভিত্তিতে ০১৬২০৯৭২৬১৫ (রানা স্টোর) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->