আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:০২

যশোর অভয়নগরে নিখোজের ১ দিন পরে পুকুর থেকে নাদিয়ার দেহ উদ্ধার।

যশোরের অভয়নগরে নিখোঁজের একদিন পর নাদিয়া ইসলাম নামে ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিদ্দিপাশা গ্রামের আমতলা বাজার এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা শিশুটিকে হত্যার পর ডোবায় লাশ ফেলে দেওয়া হয়েছে।নিহত নাদিয়া সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার রাজিব আলীর মেয়ে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, নাদিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিলো। আনুমানিক সকাল ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সারাদিন গ্রামের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরপর শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরের ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, যে ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার সুযোগ নেই। ধারণা করছি হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->