আজ - শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:৩২

যশোর বাঘারপাড়া জহরপুরে মটর সাইকেল ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ১ জন আহত।

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অর্ণব বিশ্বাস (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোহরপুর ইউনিয়নের শুশার পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহত অর্ণব বিশ্বাস বাঘারপাড়া থানার চন্ডিপুর গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অর্ণব মোটরসাইকেল যোগে জোহরপুর শুশার পাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তার মাথায় কোনো হেলমেট ছিল না। বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অর্ণব ছিটকে পড়ে মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অর্ণবের মাথায় জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->