আজ - শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:৫৭

যশোর বাঘারপাড়া দরাজহাটে স্ত্রী কতৃক স্বামীকে কুপিয়ে হ ত্যা চেস্টা।

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে জখম করেছে তার স্ত্রী। বুধবার দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম মাসুম বিল্লাহ (৩৩)। তিনি মহিরণ গ্রামের মৃত সুরত আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বুধবার দুপুর ২ টার দিকে মাসুম বিল্লাহ ও তার স্ত্রী ফাতেমা খাতুনের মধ্যে গোলযোগ হয়। এ সময় ফাতেমা ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাত সাড়ে ৭ টার দিকে তাকে এখানে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাসুম বিল্লাহ’র অবস্থা গুরুতর।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->