আজ - শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৭:৩৫

যশোর ঝিকরগাছায় বাগান থেকে আওয়ামীলীগ কর্মীর দেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাউশা গ্রামের একটি বাগান থেকে শাখাওয়াত (৬০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়রা বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাখাওয়াত বাউশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বুধবার সকালেও শাখাওয়াত স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তার বয়স ৬০ বছরের বেশি। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। তারাও প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->