আজ - সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৫৯

যশোরে জবি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধের ফুফুর সংবাদ সম্মেলন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসীন কবিররের বিরুদ্ধে তার ফুফুর পৈত্রিক জমি এবং কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফরোজা আক্তার এ অভিযোগ করেন। তিনি দাবি করেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাতিজারা তাকে ও তার সন্তানদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।

আফরোজা আক্তার যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত আলহাজ্ব আলী হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসলেও সম্প্রতি তার ওপর নেমে এসেছে নির্যাতনের খড়গ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পৈত্রিক ও মাতৃসূত্রে প্রাপ্ত সম্পত্তি তার নামে রেকর্ড। সেখানে তার মায়ের কবর, সন্তানদের কবর আছে। কিন্তু তার ভাই ও ভাতিজারা মিলে তার জমি ও বসতভিটা দখলের চেষ্টা করছে। বিশেষ করে তার ভাইপো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক বিএনপি নেতা মহসিন কবির এবং আরেক ভাইপো নাসিম জামান রিপাতসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এই হয়রানি চালিয়ে আসছে। তাদের অত্যাচারে শুধু পৈত্রিক ভিটায় যেতে পারছেন না। এমনকি মা ও সন্তানদের কবরে জিয়ারত করতেও বাধা দেওয়া হচ্ছে। তারা কবরস্থানের গেটে তালা লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->