আজ - শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৪৮

যশোর চৌগাছায় নদীতে ডুবে প্রান গেলো মেহজাবিন নামের এক শিশুর।

যশোরের চৌগাছায় নদীতে গোসল করতে নেমে মেহজাবিন নুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে মুক্তস্বরী (বলিদা) নদীতে এ ঘটনা ঘটে। নিহত মেহজাবিন নুর উপজেলার জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেহজাবিন তার বড় ভাই আল আমিনের (১২) সঙ্গে জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পেছনে মুক্তস্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদী থেকে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেহজাবিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->