আজ - শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:২০

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কে কুপিয়ে হ ত্যা।

নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কাজী মহারাগ গ্রামের আকমল কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার স্থানীয়ভাবে সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবারও এ বিষয়ে আরেকটি সালিস হওয়ার কথা ছিল।

এরই মধ্যে শুক্রবার বিকেলে বাজার থেকে কেনাকাটা শেষে বাড়িতে জিনিসপত্র রেখে পুনরায় ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে বাজারসংলগ্ন এলাকায় ৭ থেকে ৮ জনের একটি দল মোস্তফা কাজীর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->