আজ - শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:৫৬

যশোরে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামীলীগ নেতা ইউপি সদস নাসির আটক।

যশোরের শার্শায় বাংলাদেশ আওয়ামী লীগের কায়বা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগুড়ী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের বড় ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নিজ এলাকায় অবস্থান করছেন। উক্ত সংবাদের ওপর ভিত্তি করে বুধবার সন্ধ্যায় তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->