আজ - শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:১৩

যশোর নীলগঞ্জ বালিয়াডাঙ্গা স্কুলে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে কু পিয়ে হ,ত্যা চেস্টা।

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় ছুরিকাঘাতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নীলগঞ্জ শাহপাড়া এলাকার রুস্তম গাজীর ছেলে আজিজুল (২২) ও জয় (২৬)।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থানকালে আজিজুল ও জয়ের সঙ্গে সবুজ নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজের বিরুদ্ধে চাকু দিয়ে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তাদের হাত, বুক ও পেটে আঘাত লাগে।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাপ্ত তথ্যে জানানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->