আজ - শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:২১

যশোরে প্রবীণ সাংবাদিক মীর ময়েন মুসার মায়ের ইন্তেকাল,সাংবাদিক সমাজে শোকের ছায়া।

দৈনিক লোকসমাজের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুরের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) বাদ আসর শংকরপুর বটতলা জামে মসজিদের সামনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->