
জেলার নিরিবিলি আবাসিক এলাকার পুরাতন কসবায় কানাডা প্রবাসী শাহাব উদ্দিনের একটি তালাবদ্ধ বসতবাড়িতে নিয়মিত অনুপ্রবেশ, মাদক সেবন ও রাতযাপনের অভিযোগ উঠেছে। বাড়িটির পেছনের গলি দিয়ে প্রবেশ করে কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাড়িটির মালিক লন্ডন প্রবাসী শাহাব উদ্দিন। তাঁদের দাবি, এ ঘটনায় বাড়িটির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িটির মালিক মতলেব হোসেন বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর বড় ছেলে জীবিকার প্রয়োজনে লন্ডনে অবস্থান করছেন এবং ছোট ছেলে অন্য একটি জেলায় চাকুরীরত। মাদক ব্যবসায়ী চোরদের উক্ত্যক্তে অসুস্থ মতলেব বাবু বর্তমানে পরিবার সহ অন্য একটি বাসায় বসবাস করায় পুরাতন কসবার বসতবাড়িটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।এই সুযোগে কিছু ব্যক্তি বাড়িটির পেছনের গলি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে বাড়ি জিনিস পত্র চুরি মাদকের আড্ডা ও ব্যবসা চলার অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের অভিযোগ, অনুপ্রবেশকারীরা বাড়ির ভেতরে মাদক সেবন, রাতযাপন এবং মাদক কেনাবেচাসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বাবু, মনা ও রিতু নামের কয়েকজনের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে আরও কয়েকজনের যাতায়াত রয়েছে বলেও স্থানীয়দের দাবি। তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় বাড়িটির মালিক পরিবার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, তাঁদের অনুপস্থিতিতে বাড়িটি অনিরাপদ হয়ে পড়েছে। এভাবে অননুমোদিত প্রবেশ অব্যাহত থাকলে বাড়ির সম্পদের ক্ষয়ক্ষতি কিংবা আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এলাকাবাসীর নিরাপত্তা ও আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।