আজ - বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:০৯

যশোর ঝিকরগাছায় জমিজমার দ্বন্দে গভীর রাতে ভায়ের হাতে ভাই হ ত্যার ঘটনা ঘটছে।

যশোর  ঝিকরগাছা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

​গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান সোনাকুড় গ্রামের আসিরুদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশিকুর রহমান ও তার চাচাতো ভাই ফজলুর রহমান ফজলুর (পিতা: আমিন) মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রাত ১২টার দিকে ফজলু, নজরুল ও মনিরুজ্জামানসহ কয়েকজন আশিকুর রহমানকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

​পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​হাসপাতালে নিহতের বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মাধবী বিশ্বাস, একই বিভাগের ডাক্তার এস. এম. তহিদুর রহমানের উদ্ধৃতি দিয়ে জানান, হাসপাতালে আনার আগেই আশিকুর রহমানের মৃত্যু হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, “হত্যাকাণ্ডের ঘটনার পরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান (১ নম্বর) আসামি ফজলুর রহমান ওরফে ফজলুকে আটক করা হয়েছে। বাদবাকি আসামিদের নাটকের জন্য পুলিশ অভিযানে আছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->