আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:১৬

যশোর ঝিকরগাছা রোডে মটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো নাইট গার্ড আজিজ গাজীর।

যশোরের ঝিকরগাছায় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নাইটগার্ড নিহত হয়েছেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আজিজ গাজী ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের মৃত আহম্মেদ গাজীর ছেলে। তিনি বেনেয়ালী বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে আব্দুল আজিজ গাজী বাড়ি থেকে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতাল-এ রেফার করেন।
পরে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->