আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:১১

আজও যশোরে করোনায় মৃত্যু শূন্য

নিজস্ব প্রতিনিধিঃ যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় কেউ মারা যায় নাই।যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৭ শতাংশের নিচে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৪৫ জন, কেশবপুরে ০ জন, ঝিকরগাছায় ৬ জন, অভয়নগরে ১০ জন, মনিরামপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৩ জন, শার্শায় ১ জন এবং চৌগাছা উপজেলায় ৮ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৭৩ জন, সুস্থ হয়েছে ১৯ হাজার ৩৬৫ জন। মোট করোনা পজেটিভ রোগী মারা গেছে ৪৪৪ জন। যশোর জেনারেল হাসপাতালে কোন করোনায় মৃত্যু হয় নাই। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->