আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:১৭

আরবপুরে করোনা আক্রান্ত সেই পরিবারের সকল দায়িত্ব কাঁধে তুলে নিলেন শাহারুল ইসলাম।

জুয়েল হাওলাদার ।। লকডাউনে থাকা ২টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলেন ইউপি চেয়ারম্যান জনাব শাহারুল ইসলাম। 


সদর উপজেলার আরাবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে লকডাউনে থাকা ২ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলেন আরাবপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জনাব শাহারুল ইসলাম ।


( ১ জুন) সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান জনাব শাহারুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে সুজলপুর গ্রামের সর্দার পারায় ২ পরিবারকে চাল, ডাল, তেল, আটা, মুরগি, সবজি সহ সার্বিক খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিল আরাবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম,  যুবলীগের নেতা তফেল বাবু, আশরাফুল ইসলাম আশা, ধর্মতলা ইজিবাইক  শ্রমিক সমবায় সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাদশা প্রমুখ।
উল্লেখ্য গতকাল সুজলপুর গ্রামের সর্দার পারায় এক স্বাস্থ্য কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে। এতে রোগীর বাড়ি এবং তার বাসায় কাজ করে এমন দুই পরিবারের বাড়ি সহ মোট ৩ টি পরিবারকে লকডাউন করে উপজেলা প্রশাসন। লকডাউনে থাকা পরিবারের পাশে এবং তাদের কষ্ট লাগবে বলে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে খাদ্য সহায়তা প্রদান করেছেন  ইউপি চেয়ারম্যান জনাব শাহারুল ইসলাম।

এছাড়াও তিনি সফলতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাঠানো বরাদ্দকৃত খাদ্য সামগ্রী আরাবপুর  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধাপে ধাপে গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্র পরিবারের মাঝে সমান ভাগে বিতরণ করছেন এবং জুন পর্যন্ত দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ চলমান থাকবে বলে তিনি আমাদেরকে জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->