আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১৭

খুলনায় সড়কে গেলো ২ স্কুল শিক্ষক সহ ৩ জনের প্রান।

বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলনে যাওয়ার পথে ডুমুরিয়ায় মাহিন্দ্র ও ট্যাংক লরির সংঘর্ষে ইসলামিক ফাউন্ডেশনের দুই শিক্ষক ও মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। এ সময় ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গোলনা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, কয়রা থেকে ৬ শিক্ষক একটি মাহেন্দ্র (থ-১১-০১৭৫) রিজার্ভ করে খুলনার ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় যাচ্ছিলো। ডুমুরিয়া উপজেলার গোলনা এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির (যশোর-ঢ-৪১-০০০৪) তেলবাহী লরির সাথে মাহিন্দ্রের সংঘর্ষ হয়। লরির চাপায় মাহিন্দ্র সড়কে দুমড়ে মুচড়ে যায়। এসময় মাহিন্দ্র চালক কয়রার ভান্ডারপোল গ্রামের আলী হোসেনের ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০) এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কয়রা উপজেলার কুশোডাঙ্গা গ্রামের নুর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ(৪০) ও চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা(৪০) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া মইনুল ইসলাম গাজী, ইউনুচ মোড়লসহ ৪জন শিক্ষক গুরুতর আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

থানার অফিসার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, ৬ যাত্রী নিয়ে মাহিন্দ্রটি কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। নিয়ন্ত্রণহীন তেলবাহী ট্যাংক লরির চাপায় মাহেন্দ্রের চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। লরি ও মাহিন্দ্র খর্ণিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->