আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১০

ডোমারের চিলাহাটিতে গৃহবধূর গলা কা*টাঁ লা*শ উ*দ্ধা*র

 

নীলফামারীর ডোমারে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (২৮শে ডিসেম্বর) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জ গ্রামের কারেঙ্গাতলী নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের কারেঙ্গা তুলির এলাকার খায়রুল ইসলামের মেয়ে রেনু আক্তার(২৮)এর সাথে সৈয়দপুর বাজারের ধরীয়াশির এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র গোলাম মোস্তফা বুলু(৩৮) র সাথে ১২ বছর পুর্বে বিবাহ হয়। তাদের সংসার চলাকালীন সময়ে এক মেয়ে দুই ছেলে জম্ম নেয়। প্রায় এক মাস ধরে গোলাম মোস্তফা শ্বশুর বাড়ি অবস্থান করছিলেম।

এসময় গৃহবধুর গলাকাটা লাশ দেখতে পায় বাচ্চারা এবং বাচ্চাদের চেচামেচিতে এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রেনু আক্তারের গলা কাটাঁ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করে।

১নং ভোগডাবুৃড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু জানান,রেনুর স্বামী নেশাগ্রস্ত। বিয়ের পর থেকে সংসারে অশান্তি বিরাজ করছিল। অশান্তি থেকে বাঁচতে বাবার বাড়িতে অবস্থান নেয় রেনু আক্তার । এমন অবস্থায় স্বামী বুলু মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে আসতো। বর্তমানে বুলু পলাতক রয়েছে।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন- নবী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজ্জুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে রেনুর স্বামী পলাতক রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->