আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:৩৯

নাশকতা মামলায় যশোর জেলা পরিষদে সাবেক সদস্য আটক।

যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা (৬০) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রউফ উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়। গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন বুইকারা গ্রামের বিএনপি নেতা জোবায়ের হোসেন। সেই মামলার এজারহারনামীয় আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->