আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:১০

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলা ও বেগমগঞ্জে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৭০ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ১২ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৬০ জন সদর উপজেলার, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীর সাতজন, চাটখিলের ২ জন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের আটজন ও কবিরহাটের চারজন রয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৫০ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৭২৪ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৩ জন ও আইসোলেশনে রয়েছেন ১২ জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->