আজ - সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৫১

বিআরটিএ’র কোন কর্মকর্তার বদলিতে তদবির গ্রহণযোগ্য হবে না : সেতুমন্ত্রী

বিআরটিএ’র কোন কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ’তে কোন কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোন রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোন লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যে কোন মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি বিআরটিএ থেকে যে কোন মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন।আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->