আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:০৯

মাধবদীতে তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নরসিংদীর মাধবদীতে বস্তাবন্দী এক অজ্ঞাত তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১২টার দিকে নুরালাপুর বাজার সংলগ্ন একটি টেক্সটাইল মিলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মাধবদী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, নুরালাপুর বাজারের পাশে রিফাত টেক্সটাইল মিলের পাশে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে আছে এলাকাবাসীর এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত তরুনীর বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

পুলিশের ধারণা, ২/৩দিন আগে পরিকল্পিতভাবে ওই তরুনীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে এখানে ফেলে যাওয়া হয়। নিহতের পরনে লাল রঙয়ের কামিজ ছিল।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, লাশটি পঁচে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিত ভাবে কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তারা সচেষ্ট রয়েছেন বলেও তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->