আজ - বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:৪৯

যশোর অভয়নগরে ৬ মামলার আসামী কে কুপিয়ে হ ত্যা।

যশোরের অভয়নগরে মাদক ও ডাকাতিসহ ৬ মামলার আসামি রিয়াজ হোসেন (৪০) খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে । নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।

এ ঘটনায় বুধবার (১৭ জুন) দুপুরে নিহতের মা রুব্বান খাতুন বাদী হয়ে ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের আবু দাউদ আলী মোল্যার ছেলে রাজু আহম্মেদ (২৩), একই গ্রামের মনজেল মোল্যার ছেলে ফজলু হোসেন (২৪) ও আব্দুল খালেক মোল্যার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (১৯)।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে রিয়াজ ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজ ভয়ঙ্কর মানুষ হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চলতো। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে খুন করতে পারে বলে এলাকাবাসীর ধারণা। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত ২টার দিকে রিয়াজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, নিহত রিয়াজের বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। কি কারণে তাকে খুন করা হয়েছে পুলিশ তদন্ত করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->