আজ - শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:২৫

যশোর কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন।

যশোর জেলার কেশবপুর থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোকসানা খাতুন। এর আগে তিনি যশোর আদালতের কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া খুলনা বিভাগের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে নড়াইল জেলার নড়াগাতি থানার প্রথম নারী অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

এ বিষয়ে রোকসানা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আজকে দায়িত্ব গ্রহণ করছি। ইনশাল্লাহ পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখব।” এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য তিনি ২০০৩ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->