আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৩২

যশোর কোতয়ালী পুলিশের অভিযানে চাকু সহ যুবক আটক।

যশোরে চাকুসহ খালেদ মাহমুদ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে লোকজন। খালেদ মাহমুদ শহরের পালবাড়ি এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।

কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, বুধবার দুপুরে পালবাড়ি ভাষ্কর্যের মোড়ের পেছনে মামুন সুলতানের দোকানের সামনে লোকজন চাকুসহ এক যুবককে আটক করে রেখেছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং খালেদ মাহমুদকে হেফাজতে নেন। পরে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->