আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:২৭

যশোর-বেনাপোল মহাসড়কে বালুবোঝাই ট্রাক চা’পা’য় প্রা’ণ গেল মোটরসাইকেল চালকের

যশোর-বেনাপোল মহাসড়কে বালুবোঝাই ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালক ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলার ঝিকরগাছা  হাসপাতাল মোড়ে বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৫৫) যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল বারিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আবুল কাশেম নিজ দোকানের মালামাল কেনার জন্য ঝিকরগাছা বাজারে আসছিলেন। এই সময় নাভারণগামী বালুবোঝাই ট্রাক (যশোর ট ১১-২০১৩) ঝিকরগাছা হাসপাতাল মোড়ে মোটরসাইকেলে ( যশোর হ ১৮-১৮৭৩) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আবুল কাশেম (৫৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->