আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:০২

যশোরে করোনায় আরো একজনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্যে জানা যায়, যশোরের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজেটিভ হয়েছে। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের মণিরামপুর উপজেলার রিজিয়া (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, জেনারেল হাসপাতালের রেড জোনে ১১, ইয়েলো জোনে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৯ জানুযারি) ভোরে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->